সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণের পর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে ককটেল বিস্ফোরণের পর আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুলিশ বক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কয়েকজন ব্যক্তি এসে ককটেল নিক্ষেপ করে ট্রাফিক পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন নিজেরাই তা নিয়ন্ত্রণে আনেন। তবে বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।

পুলিশ বক্সের পাশের একটি টং দোকানের চা বিক্রেতা মুহাম্মদ হারুন বলেন, রাতে তাঁরা সেখানে থাকেন না। সকালে খবর পেয়ে এসে পুলিশ বক্সের এমন অবস্থা দেখতে পান। চা বিক্রির পাশাপাশি তিনি পুলিশ বক্সটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করেন।

বক্সটির দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাখাওয়াত হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্রথমে মনে হয়েছিল বক্সের সবকিছু পুড়ে গেছে। তবে জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত