রবিবার, নভেম্বর ২২, ২০২৬

বান্দরবানে বন্য শূকরের আক্রমণে ৩ কৃষক আহত

বান্দরবান প্রতিনিধি
[news_photocard_button text="Your custom text"]

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ে জুমখেতে বন্য শূকরের আক্রমণে তিনজন কৃষক আহত হয়েছেন। আহতরা হলেন-নিয়াচং ম্রো, লুরিং ম্রো এবং মেনরু ম্রো।

২১ নভেম্বর, শনিবার সন্ধ্যায় আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ায় পাহাড়ে জুম খেতে চাষাবাদের কাজ করার সময়ে বন্য শুকরের আক্রমণে ৩ জন জুমিয়া কৃষক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। অপরজন স্থানীয়ভাবে কুরুকপাতা ইউনিয়নে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো জানান, আহত ব্যক্তিরা তার চাচা। বন্য শূকরের আক্রমণে তারা আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত