বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ফটিকছড়িতে গণসংযোগে শান্তি, সম্প্রীতি ও একতারার প্রতি ভোটের আহ্বান

ফটিকছড়ি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার পথে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী।
৪ ফেব্রুয়ারি, বুধবার সকাল থেকে ফটিকছড়ি উপজেলার খিরাম চৌহমনী বাজার, খিরাম বাজার, নানুপুর, আজাদী বাজার, জাফতনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণপ্রচার অনুষ্ঠিত হয়।
এ সময় দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও সহনশীল রাজনীতির পক্ষে একতারা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত