রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন তিনি। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা উপস্থিত ছিলেন।

২২ নভেম্বর, রোববার ভোরে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। তার দাবি, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তার বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই সঙ্গে বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে দিয়ে পুরো ঘরে অগ্নিসংযোগের উদ্দেশ্য ছিল হামলাকারীদের। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তার বাবা-মা।

ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ডাকসু ভিপি। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

সাদিক কায়েম বলেন, এ ধরনের হামলা তাদের আন্দোলনকে দমাতে পারবে না। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এ ধরনের চোরাগোপ্তা হামলা তাদের অবস্থান আরও দৃঢ় করবে।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত