রবিবার, নভেম্বর ২২, ২০২৬

দিনের শুরুতেই বড় ধাক্কা, ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হলো হাসানকে

স্পোর্টস্ ডেস্ক
[news_photocard_button text="Your custom text"]

তৃতীয় দিনের শুরুতেই বড় হোঁচট খেল বাংলাদেশ। ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছাড়লেন হাসান মাহমুদ।

আগের দিন মাথায় আঘাত পেয়েছিলেন হাসান, আজ কনুইয়ে পেলেন। বেশ কিছুদিন ধরেই টেনিস এলবোতে সমস্যা অনুভব করছিলেন তিনি। ওভারের চার বল করার পর আর এগোতে পারলেন না। ফিজিও এসে খানিকটা শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও বোলিং চালিয়ে যেতে পারেননি তিনি।

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকাতে নতুন বলে হাসান মাহমুদের ওপরই বেশি ভরসা থাকার কথা ছিল বাংলাদেশের। চলমান টেস্টেও সফরকারী দলের সফল বোলারও তিনি।

প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে দ্রুত ফেরানোর পর গতকাল শেষবেলায় আরও দুই উইকেট তুলে নিয়েছিলেন। হাসান মাঠে ফিরতে না পারলে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কাই হবে। এমনিতেই চারজন বোলার নিয়ে খেলছে টিম টাইগার্স। তিন পেসারের সঙ্গে আছেন একজন স্পিনার।

প্রসঙ্গত, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয় ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ৪০০ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৬ রান। তারা পিছিয়ে আছে এখনো ৮২ রানে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত