রবিবার, নভেম্বর ২২, ২০২৬

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হলেন শামীম ইসলাম

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামীম ইসলাম। একই সঙ্গে সংগঠনটির ‘এ’ ক্যাটাগরির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব।

১০ নভেম্বর, মঙ্গলবার বিটিএমএর পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মো. শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। একই দিন থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।

বিটিএমএর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সংগঠনের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালনা পর্ষদের জরুরি সভায় নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মো. শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেড ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দেশের বস্ত্রশিল্প খাতের একজন উদ্যোক্তা।

এদিকে বিটিএমএর সংঘবিধি অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির সহসভাপতির শূন্য পদে চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি একই ক্যাটাগরির পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামকে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত