মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং স্বাধীনতাকামী ছাত্রনেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ।

৬ নভেম্বর, শুক্রবার দুপুরে সংগঠনটির ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মিছিল থেকে ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি হলো—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।

সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। তাঁর হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভারতে আটক থাকা হাদি হত্যার দুই অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং অতীতের গণহত্যার বিচারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কোনো ধরনের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না তারা। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস

[ad_nfYePqtZ]

সম্পর্কিত