সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

রিকশার গ্যারেজ থেকে মাদকসহ কিশোরগ্যাং লিডার ‌‘জেকি’ আটক

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের অভিযোগে ‘জেকি’ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

২২ নভেম্বর, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের নয়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বাকলিয়ার তুলাতলী, ময়দার মিল ও মিয়াখান নগরসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে জেকির বিরুদ্ধে। অল্পবয়সী ছেলেদের নিয়ে একটি দল গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন তিনি। তার দলের সদস্যদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মাদক কারবার ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে বিভিন্ন রিকশার গ্যারেজে মাদক বিক্রির অভিযোগ নিয়ে উদ্বেগ ছিল তাদের। এ নিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সজিব বলেন, জেকি এলাকার মানুষের কাছে আতঙ্কের কারণ ছিল। বিভিন্ন রিকশার গ্যারেজে মাদক বিক্রি করত। তার একটি গ্যাংও রয়েছে। ভয়ে কেউ কিছু বলত না। তাকে আটকের ঘটনায় স্বস্তি পেয়েছেন স্থানীয়রা। তবে এলাকায় আরও বড় মাদক কারবারি রয়েছে। তাদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, জেকি নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। তিনি অন্য কোনো অপরাধে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্লিক/এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত