সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

প্রায় তিন দশকের দুটি রেকর্ড ভাঙলেন এনগুমোহা

স্পোর্টস্ ডেস্ক
[news_photocard_button text="Your custom text"]

লিভারপুলে ইতিহাস রচনা করলেন রিও এনগুমোহা। ম্যানইউকে ৪-০ গোলে বিধ্বস্ত করতে একাধিক রেকর্ড ভাঙলেন তিনি। অ্যানফিল্ডে একটি করে গোল ও অ্যাসিস্টে এই কিশোর উইঙ্গার মাউরিসিও পচেত্তিনোর অভিষেক দুঃস্বপ্নময় করেন।

১৮ বছর ও ৮৫ দিন বয়সে প্রিমিয়ার লিগে ২৮ ও ২৯ বছর ধরে অক্ষত থাকা মাইকেল ওয়েনের দুটি রেকর্ড ভেঙে দিয়েছেন এনগুমোহা। রেডদের সর্বকনিষ্ঠ লিগ গোলদাতা হয়েছেন তিনি, ভেঙেছেন ১৯৯৮ সালে গড়া ওয়েনের রেকর্ড। এছাড়া ১৯৯৭ সালে বক্সিং ডের পর শীর্ষস্তরে লিভারপুলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট করলেন তিনি।

বিরতির পর ব্রাডলি বারকোলার পাস থেকে গোল করেন এনগুমোহা। এর আগে প্রথমার্ধে ফ্লোরিয়ান উইর্টজকে গোল বানিয়ে দেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর বিবিসি-কে এই চেলসি অ্যাকাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় বলেছেন, নিজের পারফরম্যান্স দিয়ে কারও দৃষ্টি আকর্ষণ করতে চান না, বরং দলের সাফল্যকে অগ্রাধিকার দিতে চান।

১৮ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘আমার চোখে লিভারপুল-ইউনাইটেড এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়াটা বিশেষ কিছু। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই রেকর্ডগুলো সত্যিই বিশেষ এবং মূল বিষয় হলো গোল করা ও দলকে সাহায্য করা, যাতে তিন পয়েন্ট পাওয়া যায়। আশা করি, আমি আরও অনেক গোল করতে ও গোলে সহায়তা করতে পারব।’

পা মাটিতেই রাখছেন এনগুমোহা, ‘আমি সত্যিই অন্যদের রোমাঞ্চিত করতে পছন্দ করি। আমি কী করতে পারি সেটা দেখাতে চাই সবাইকে এবং চাই সবাই তাদের আসন ছেড়ে উঠে দাঁড়াক। আশা করি আমি এভাবেই খেলতে থাকব এবং আমার মাথা উঁচু থাকবে এবং পা থাকবে মাটিতে।’

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত