অভিনেতা সোহেল খান মারা গেছেন। ২৪ নভেম্বর, মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবারই তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।
ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন অভিনেতা। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে অন্য সদস্যরা ছুটে আসেন।
পরে দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এসএস
