সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

দিনাজপুরে হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

দিনাজপুরের পার্বতীপুরের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় মানতাশা আরফিন মেঘলা নামে (৩৪) মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

২০ নভেম্বর, শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর থানার পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানতাশা আরফিন মেঘলা দিনাজপুর পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে ও পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসআরবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মুন্নি বেগম তার ছেলে আবির নবি দোয়াদসহ পূর্ব ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে অবস্থান নেয়। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে সেখানে আসেন।

এ সময় তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেন। এতে আন্দোলনকারীরা প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সবার ওপর হামলা চালায়। বাদী ও তার ছেলেকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। পরে আসামিরা বাদীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় আসামি হাসপাতালে চিকিৎসা নিয়ে মামলা করেন। সেই মামলায় মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত