রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ফটিকছড়িতে রাতের আঁধারে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা

ফটিকছড়ি প্রতিনিধি
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে গাছ কেটে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার পাইন্দং ইউনিয়নের তাজুরোঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানা পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের লকডাউন কর্মসূচিকে ঘিরে এ ঘটনা ঘটিয়েছেন।

পুলিশ জানায়, মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় যানবাহনে আগুন দেওয়া ও লুটপাটের চেষ্টার অভিযোগও রয়েছে।

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অবরোধ সৃষ্টিকারীরা তাদের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত