সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আনোয়ারায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের আনোয়ারায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র নামের একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

১৭ নভেম্বর, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নটু মিত্র আনোয়ারা সদর ইউনিয়নের ২ নম্বর বোয়ালগাঁও গ্রামের মৃত হিমাংশু মিত্রের ছেলে। তিনি মৃত বীরেন্দ্র উকিলের বাড়ির বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, রাতে ওষুধ কেনার জন্য চাতরী চৌমুহনী বাজারে গিয়েছিলেন নটু মিত্র। বাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, রাত পৌনে ১২টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত