রবিবার, নভেম্বর ২২, ২০২৬

পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

পলাতক অপশক্তি কেন ঘৃণিত ও ধিকৃত, তা তারা দেশে-বিদেশে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

১৭ নভেম্বর, মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহ্দী আমিন বলেন, গত কয়েক দিনে দেশে এবং বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা আমরা দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিকৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তার পুরো পরিবার-পরিজন, তাদের মন্ত্রিসভা, সংসদ সদস্যরা এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাদের সেই চরিত্র ও অবস্থার আজও কোনো পরিবর্তন হয়নি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আজও বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে মাহ্দী আমিন আরও বলেন, আমরা দেখছি অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত