রবিবার, নভেম্বর ২২, ২০২৬

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১১ নভেম্বর, বুধবার দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুলতান শিকদার।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলশী থানার অধীন টাইগারপাস এলাকায় একটি ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই নুরুল আলম আশেক আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে তিনি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত