রবিবার, নভেম্বর ২২, ২০২৬

সংসদ অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন এমপি সরওয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

৯ নভেম্বর, সোমবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

মনোনীত অন্য সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত