মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে ০৫ নভেম্বর, বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

গত ০৩ নভেম্বর. মঙ্গলবার রা‌তে ঢাকায় আসেন চীনা মন্ত্রী লিউ হাইশিং। পরের দিন ০৪ নভ্ম্বের, বুধবার সকালে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ করেন। এরপর তিনি বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পাশাপাশি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ ছাড়া, তিনি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং বক্তব্য দেন। পরে বিকেলে তিনি জাতীয় জাদুঘর প‌রিদর্শন করেন।

সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে ঢাকায় একটি স্কুল পরিদর্শন করেন চীনা মন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বিরের দেওয়া পাতরাশ বৈঠকে নেন।

উ‌ল্লেখ্য, লিউ হাইশিং-এর বাবা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।

এসএস

[ad_nfYePqtZ]

সম্পর্কিত