বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
[ad_m4LjshC9]

পিটারসেনের চেয়েও ব্রুককে এগিয়ে রাখলেন স্টোকস

স্পোর্টস্ ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ের পর তাকে নিয়ে আলোচনায় মেতেছে ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস তো এক ধাপ এগিয়ে ব্রুকের প্রতিভার তুলনা করেছেন দেশটির কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেনের সঙ্গে। স্টোকসের দাবি, প্রতিভার বিচারে পিটারসেনের চেয়ে এগিয়ে রয়েছেন ব্রুককে।

সাউদাম্পটনে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রুক। তার ব্যাটিংয়ে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে।

ব্রুকের এমন ব্যাটিং দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় পঞ্চমুখ হন স্টোকস। তিনি ব্রুককে ‘অ্যাবসলিউট ফ্রিক’ বলে অভিহিত করেন। পাশাপাশি পিটারসেনের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘আমার মনে হয় না, কেপির (কেভিন পিটারসেন) প্রতিভার কাছাকাছিও আসতে পারে হ্যারি ব্রুকের প্রতিভার বিচারে।’

[ad_OwixA1az]

তবে স্টোকসের মন্তব্যের পর যেন পিটারসেনকে ছোট করা না হয়, সেটিও পরিষ্কার করেন তিনি। পরে নিজের পোস্টের জবাবে স্টোকস লেখেন, ‘কেপির প্রতি একটু কঠিন হয়ে গেল। দুজনই অসাধারণ প্রতিভা, তবে আমার বক্তব্য হলো- ব্রুক এগিয়ে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ব্রুকের ইনিংসটি ছিল ছক্কা-চারের ঝড়। ৪৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংসে তিনি মেরেছেন ১০টি চার ও ৬টি ছক্কা। তার সঙ্গে জস বাটলারও ৪৪ বলে ৮০ রান করেন। দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২৫৪ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ব্রুকের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতাও নজরকাড়া। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে টি-টোয়েন্টিতে দারুণ সফলতা পাচ্ছেন তিনি। এই পজিশনে আট ম্যাচে তার সংগ্রহ ৪৭৬ রান, ব্যাটিং গড় ৯৫.২০ এবং স্ট্রাইক রেট ২০০.৮৪। এ সময়ে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিও করেছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ৬৯টি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬০ নিংসে ব্রুকের রান ১ হাজার ৬৪৬। ব্যাটিং গড় ৩৬.৫৭ এবং স্ট্রাইক রেট ১৬৪.১০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সেঞ্চুরি দুটি ও ফিফটি আটটি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই একাধিক সেঞ্চুরি আছে ব্রুকের। ইংল্যান্ডের হয়ে এই কীর্তিতে তার সঙ্গে আছেন জস বাটলার। আর তিন সংস্করণে একাধিক সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় আছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বাবর আজম, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল ও কুইন্টন ডি কক।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত