বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ভাগনে মো. আলভিন (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৪ মার্চ, শনিবার রাতে নগরের চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের ৫ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি’র এমপি প্রার্থী এরশাদ উল্লাহ নেতা কর্মী ও সরোয়ার হোসেন সাকিব প্রকাশ বাবলাসহ এলাকায় গণসংযোগ শুরু করেন।

গণসংযোগের একপর্যায়ে ঘটনাস্থলে লিফলেট বিলি করার সময় ১ নম্বর আসামি মো. সাজ্জাদের পরিকল্পনা ও নির্দেশনায় আসামি রায়হান (৩৫), মোবারক হোসেন ইমন (২২), বোরহান (২৭), আলাউদ্দিন (২৮), মো. হেলাল প্রকাশ মাছ হেলাল (৩২), মো. নিজাম উদ্দিন প্রকাশ হাবিব (৪০) সহ অজ্ঞাতনামা ১৫-১৬ জন হত্যার উদ্দেশ্যে বাবলাকে পিছন থেকে গুলি করে হত্যা করে। এসময় আহত হন বর্তমানে এমপি এরশাদ উল্লাহসহ আরও ৫ জন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়।
তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ১৪ মার্চ সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদা পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবলা হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগনে মো. আলভিনকে গ্রেপ্তার করা হয়।
আলভিন বায়েজিদ বোস্তামী থানা, চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে এবং চট্টগ্রাম মহানগর এলাকায় ইতোপূর্বে সংঘটিত বিভিন্ন খুন খারাবিতে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এসএস



