সোমবার, নভেম্বর ৯, ২০২৬

চট্টগ্রামে হারানো ১০৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত অনুসন্ধানে এসব ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

২৭ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রামের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ নেন। এর অংশ হিসেবে হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখাকে।

পরে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে ডিবি। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একপর্যায়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো. মাসুদ আলম উদ্ধার করা মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে।

জেলা পুলিশ জানায়, জনগণের আস্থা অর্জন ও জনমুখী পুলিশি সেবা নিশ্চিত করতে হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের প্রত্যাশা পূরণে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে চট্টগ্রাম জেলা পুলিশ।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত