শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সংসদ অধিবেশন শুরু, যেসব বিষয় নিয়ে আলোচনা হবে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সংসদ অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার সকাল ১১টায় এই অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় দিনের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। এছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি হবে।

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। ওই দিন রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত