শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী ও ফ্রি চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে জোনের আওতাধীন এলাকার অর্ধশতাধিক দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি।

এছাড়া মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। একইদিন খাগড়াছড়ি জেলার কাঠাল বাগান এলাকায় সেনা জোনের মেডিকেল টিম প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। এ সেবায় অংশ নেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী এবং ক্যাপ্টেন সুমাইয়া আক্তার।

এ সময় জোনের অ্যাডজুট্যান্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য এ ধরনের মানবিক সহায়তা ও চিকিৎসা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত