বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

মাটিরাঙ্গায় বিনা সরিষা-১১ ও ১৪ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ ও ১৪ জাতের পরিচিতি ও চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গ পাড়া এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র খাগড়াছড়ি এর আয়োজনে ও মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি এর বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস।

[ad_OwixA1az]

অনুষ্ঠিত মাঠ দিবসে বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি এর বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিং হ্লা মারমা’র সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ মাঠ দিবসে শতাধিক কিষাণ কৃষাণী অংশ নেন।

বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত বিনাসরিষা-১১ জাতের জীবনকাল মাত্র ৮৫ দিন, এর গড় ফলন প্রতি হেক্টরে ১ দশমিক ৮ থেকে ২.১ টন। ও বিনাসরিষা ১৪ জাতের জীবনকাল ৭৫ থেকে ৮০ দিন, এর গড় ফলন প্রতি হেক্টরে ১ দশমিক ৪ থেকে ১.৬ টন।

সরিষা কাটার পর কৃষক একই মাঠে বোরো আবাদ করতে পারেন। এ সময় তারা লাভজনক বিনা সরিষা-১১ ও ১৪ আবাদের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত