রবিবার, নভেম্বর ২২, ২০২৬

হত্যা মামলায় ফের শীর্ষ সন্ত্রাসী বগার তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম মহানগরের খুলশী থানার একটি হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১০ নভেম্বর, মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এদিন ওয়াকিল হোসেন বগাকে আদালতে হাজির করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, খুলশী থানার হত্যা মামলা নম্বর ২৮(৯)২৬-এর আসামি ওয়াকিল হোসেন বগাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম তার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত