মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

চবিতে ১৪ ফুটের অজগর উদ্ধার

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জ প্রাঙ্গণ থেকে ১৪ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার করা হয়েছে।

২৫ অক্টোবর, রবিবার সন্ধ্যায় বিজ্ঞান অনুষদ চত্বর থেকে সাপটি উদ্ধার করা হয়। চবির থ্রিএসএ রেসকিউ টিমের স্বেচ্ছাসেবী সদস্যরা ১৪ ফুট লম্বা অবিষধর অজগর সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, উদ্ধারকৃত বিষহীন সাপটির নাম বার্মিজ অজগর, যা ইংরেজিতে বার্মিজ পাইথন হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম পাইথন বিভিটাটাস।

থ্রিএসএ রেসকিউ টিমের উদ্ধারকারী আবির হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এলাকার স্থানীয়রা একটি অজগর সাপ দেখতে পেয়ে আমাদেরকে ফোন করলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করি।

তিনি আরও বলেন, সাধারণত এ মৌসুমে লোকালয়ে এভাবে সাপ আসার কথা না কিন্তু কিছুদিন ধরে এটা একটু বেশিই দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন যাবৎ চবি ক্যাম্পাসে সাপের পাদুর্ভাব দেখা যাচ্ছে। থ্রিএসএর সদস্য বেশ কয়েকটি সাপ উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করেছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত