শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

ডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ আগস্ট, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের পাঠানটুলি এলাকার আজিজ বোর্ডিংয়ের পাশে বড়ুয়াপাড়াগামী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক মো. আসাদ রায়হান (৩৪), সদরঘাট থানা তাঁতী লীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের (২৮), মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদ।

[ad_OwixA1az]

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, নিষিদ্ধ সংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী মিছিল করার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মিছিলের মূল নেতৃত্বদানকারী হিসেবে আসাদ রায়হানসহ ছয়জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা পালিয়ে যান বলে জানানো হয়েছে।

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত