বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের নানা কুটচাল থেকে দেশকে রক্ষা করতে জাতীয় ঐক্য জরুরি। অরাজকতা সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
৫ আগস্ট, বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এই আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
[ad_OwixA1az]তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর, মোজাহের উদ্দিন আশরাফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসএস
[ad_ujVHoYsI]
