১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদ মোস্তফা আশফির নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী এলাকার শহীদ মিনারে এই ঝটিকা কর্মসূচি পালন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে তারা দ্রুত শহীদ মিনার এলাকা থেকে সরে যায়।
[ad_OwixA1az]আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে সরকার আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরও নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন সময় নগরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
এসএস
[ad_ujVHoYsI]
