চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর নির্দেশনায় মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকায় মোট ৭০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই, সোমবার দুপুর ১২টায় বায়েজিদ বোস্তামী থানাধীন হাজীপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৩টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
[ad_OwixA1az]অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।
একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন।
এদিকে, একই দিন ইপিজেড থানার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় ক্ষতিগ্রস্ত আরও ২০০টি পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে ১২ জুলাই, রবিবার রাত ৮টা ১৫ মিনিটে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।
একই দিন রাত ৮টায় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডাঃ শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এছাড়া শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৮টি পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম।
সিএমপি জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এসএস
[ad_ujVHoYsI]
