স্বাস্থ্যসেবা বিষয়ক দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাব।
১১ জুলাই, শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাস্থ্যসেবা বিষয়ক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও উদ্যোক্তা ডা. এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
[ad_OwixA1az]এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য মিসেস আমেনা শাহিন, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী, ডিজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ আমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।
এই সমঝোতা স্মারকের আওতায় সাংবাদিক সমাজ ও তাঁদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং ল্যাব সার্ভিসে বিভিন্ন ধরনের ছাড় সুবিধা পাবেন। পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।
মানবিক সেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সকলের।
[ad_ujVHoYsI]
