সোমবার, নভেম্বর ৯, ২০২৬

কর্ণফুলীতে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে।

১০ জুলাই, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এক পাশে ‘টরাস’ এবং অন্য পাশে ‘ব্রাজিলে তৈরি’ খোদাই করা রয়েছে।

প্রাথমিকভাবে এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি আগে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এটি কীভাবে সেখানে এলো, কারা ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ব্যালিস্টিক পরীক্ষাসহ সব ধরনের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত