মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

কর্ণফুলী পেপার মিলস পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

নিজস্ব প্রতিবেদক

এক সময়ের এশিয়ার বিখ্যাত কাগজকল হিসেবে পরিচিত ছিলো রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)। সময়ের বিবর্তনে জরাজীর্ণ হওয়া সেই কাগজকল স্বচক্ষে দেখতে গিয়েছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এশিয়া মহাদেশের বৃহৎ এই কারখানার চাকা ঘুরাতে কারখানা কর্তৃপক্ষের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন কারখানা সচলে কর্তৃপক্ষের পাশে
থাকার।

২৮ জুন, রবিবার সকালে চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শনে গিয়ে এমন আশ্বাস দেন তিনি।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ প্রজেক্টরের মাধ্যমে মিলের অতীত ও বর্তমান অবস্থার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিভাগীয় কমিশনারের কাছে। বলেন, সময় এখনও শেষ হয়ে যায়নি। শক্তহাতে পাল ধরতে পারলে কেপিএমকে সচল করা সম্ভব।

[ad_OwixA1az]

পরিদর্শনকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএমের এফআর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ কেপিএমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন কাপ্তাই উপজেলায় এলে দপ্তরপ্রধানেরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি রাইখালী হেডম্যান অফিস পরিদর্শন করেন।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত