বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক

‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’ এর অংশ হিসেবে আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ।

২৮ জুন, রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক আকর্ষণীয় ফাইনালে তারা ৫৫ রানের বড় ব্যবধানে এফএমসি স্পোর্টসকে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তোলে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানের বড় স্কোর সংগ্রহ করে। জবাবে ১৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এফএমসি স্পোর্টস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান তুলতে সক্ষম হয়।

খেলা শেষে বিকেলে স্টেডিয়াম প্রাঙ্গণে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিজেকেএস কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

[ad_OwixA1az]

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মোঃ আলমগীর, সিজেকেএস এ্যাডহক কমিটি ও টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদ আহমেদ, টুর্ণামেন্ট উপ-কমিটির আহবায়ক আবদুল হান্নান আকবর ও সদস্য সচিব আবু সামা বিপ্লব। এছাড়াও সিজেকেএস কাউন্সিলর প্রবীর ঘোষ, নাসির মিয়া, এস এম ইকবাল মোরশেদ, এম এ মুসা বাবলু, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহমেদ, আইনুল কবির জিতু, মাহবুবুল আলম, আক্তারুজ্জামান আসাদুজ্জামান, মোঃ জাহেদ হোসেন, জাফর ইকবাল, মোঃ মনসুর আলম, মোঃ সাইফুল্লাহ চৌধুরী এবং ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন লিটন, নূর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল ও মোহাম্মাদ আনাসসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে বিশেষ গৌরবময় উপস্থিতি ছিল জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সৈনিক ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের। অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদ, মোহাম্মদ রাকিবুল ইসলাম, জাহিদ হাসান মোস্তফা, রিয়াদ সুলতানা নূরি, তানভীর হোসেন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ আবু রায়হান উদ্দীন এবং রাজেশ চন্দ্র দাস রাজু উপস্থিত থেকে টুর্নামেন্টের আমেজ ও তাৎপর্য বহুগুণ বাড়িয়ে দেন।

ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। ফাইনালে ম্যাচজয়ী অনবদ্য পারফরম্যান্সের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের আসাদুর রহমান ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ এফএমসি স্পোর্টসের কাজী কামরুল ইসলাম ‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’ এবং একই দলের নাজমুল ‘সেরা ব্যাটসম্যান’ এর পুরস্কার লাভ করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মোঃ খোরশেদ আলম টুর্নামেন্টের ‘সেরা বোলার’ এবং পুরো টুর্নামেন্টে চমৎকার ক্রীড়াসুলভ আচরণ প্রদর্শনের জন্য চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থাকে ‘সুশৃঙ্খল দল’ হিসেবে পুরস্কৃত করা হয়। অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে এই ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে।

 এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত