বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
[ad_m4LjshC9]

নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল

স্পোর্টস্ ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দাপট দেখিয়ে বিরতিতে গেছে ব্রাজিল। মায়ামিতে প্রথমার্ধ শেষে কার্লো আনচেলত্তির দল এগিয়ে ২-০ গোলে। দুই গোলই করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। নিজেদের রক্ষণ থেকে খেলা গড়তে গিয়ে বড় ভুল করেন স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনা। রাফিনিয়ার জায়গায় একাদশে সুযোগ পাওয়া রায়ান দ্রুত প্রেস করে বল কেড়ে নেন এবং সেটি বাড়িয়ে দেন ভিনিসিয়ুসের দিকে। সামনে শুধু গোলরক্ষক অ্যাঙ্গাস গান। ঠান্ডা মাথায় তাঁকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান রিয়াল মাদ্রিদ তারকা।

এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও বেশি করে নেয় ব্রাজিল। ডান প্রান্তে রায়ান গতি ও আগ্রাসী প্রেসিং দিয়ে স্কটিশ রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেলেছেন। অন্যদিকে বাঁ প্রান্তে ভিনিসিয়ুস ছিলেন প্রথমার্ধের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়।

[ad_OwixA1az]

২২ মিনিটে ভিনিসিয়ুস আরেকবার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর দেখে ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল নেওয়ার সময় ভিনিসিয়ুস পেছন থেকে ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেন তিনি। ফলে তখন স্কোরলাইন ১-০-তেই থাকে।

এরপর কিছু সময় স্কটল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকটি কর্নার আদায় করে তারা, দূর থেকে শট নেওয়ার চেষ্টাও ছিল। তবে ব্রাজিলের রক্ষণকে বড় পরীক্ষায় ফেলতে পারেনি স্টিভ ক্লার্কের দল।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও স্কটল্যান্ডের রক্ষণ ভুল করে। এবার অ্যান্ডি রবার্টসনের ঢিলেঢালা পাস কেটে নেয় ব্রাজিল। বল পান ব্রুনো গিমারায়েস। তিনি মাথা তুলে দারুণ ক্রস করেন পেছনের পোস্টে। অরক্ষিত অবস্থায় উঠে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস।

বিরতির ঠিক আগে রায়ানও প্রায় চোখধাঁধানো গোল করে ফেলেছিলেন। লুকাস পাকেতার পাস ধরে তিনি আত্মবিশ্বাসী টাচে রবার্টসনকে ফ্লিক করে কাটান, এরপর শট নেন নিচের কোণায়। তবে অ্যাঙ্গাস গান সামান্য ছোঁয়ায় বল বাইরে পাঠান।

গ্রুপের অন্য ম্যাচে বিরতিতে মরক্কো ও হাইতির স্কোর ২-২। সেই হিসাবে আপাতত গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখার পথে আছে ব্রাজিল।

ব্রাজিলের জন্য এই ম্যাচে হার এড়ালেই শেষ ৩২ নিশ্চিত। প্রথমার্ধ শেষে শুধু নকআউট নয়, গ্রুপ সেরা হওয়ার পথেও শক্ত অবস্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত