বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে কন্ট্রাক্টরকে বেঁধে লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে এক কন্ট্রাক্টরের হাত-পা বেঁধে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে।

১৩ মে, বুধবার পাঁচলাইশ মডেল থানাধীন সুগন্ধা আবাসিক এলাকার ডি ব্লকের শফি’স ওয়াটার কোর্স বিল্ডিং এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো: মাসুদুল আলম প্রঃ রানা (৩১ ) বাদী হয়ে পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করেন।

[ad_OwixA1az]

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি মাসুদ প্রোপার্টিজের কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন। গত চার মাস ধরে চারজন টাইলস মিস্ত্রী তার সঙ্গে একই প্রকল্পে কাজ করছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে টাইলসের কাজ কীভাবে করা হবে, তা দেখানোর কথা বলে তাকে একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় ডেকে নেওয়া হয়।

অভিযোগে আরো বলা হয়, সেখানে পৌঁছানোর পর ওই চার ব্যক্তি তাকে জোরপূর্বক হাত-পা বেঁধে ফেলে। এসময় তাকে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। পরে তার কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগী মো: মাসুদুল আলম প্রঃ রানা জানান, আমাকে পরিকল্পিত ভাবে আরজু ও তার সঙ্গীরা কাজের কথা বলে নিয়ে গিয়ে মারধর করে টাকা, মোবাইল ও মোটরসাইকেল লুটপাট করেন । না দিতে চাইলে হত্যার চেষ্টাও চালাই। আমাকে আহত করূ সব লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত আরজুকে একাধিকবার ফোন করা হলেও তার ব্যবহৃত ফোন নাম্বার বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার এস আই সুলতানা কুতুবী জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। ভবনের সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত