বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

পাঁচলাইশে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকার সামিয়া কুলিং কর্ণারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ আল আমিন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

[ad_OwixA1az]

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি নগরীর বিভিন্ন স্থান থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত