শনিবার, মে ৩০, ২০২৬

কোরবানির পশুর চামড়ার দাম বাড়ল, প্রতি বর্গফুটে ২ টাকা

ডেস্ক রিপোর্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। গত বছরের তুলনায় প্রতি বর্গফুটে দাম বেড়েছে ২ টাকা করে।

এছাড়া খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর খাসির চামড়ার দাম ছিল ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ছিল ২০ থেকে ২২ টাকা।

১৩ মে, বুধবার কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, প্রশিক্ষণ ও লবণ বিতরণ বাবদ সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় ওয়েটব্লু চামড়া রফতানির বিষয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে।

চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত