মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রামে ম্যালেরিয়ায় কলেজছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ইমতিয়াজ রাহিক (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

৪ মে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ইমতিয়াজ উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে। তিনি চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

[ad_OwixA1az]

পারিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ইমতিয়াজ। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে রোববার বিকেলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মিঠাছড়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভূঁইয়া রিয়াদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর রোগীর শরীরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে তার অবস্থার অবনতি ঘটে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত