চট্টগ্রামের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘সিটিজি পোস্ট’-এর ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ ভাঙচুর এবং রিপোর্টারকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), চট্টগ্রাম।

২২ এপ্রিল, বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক সিরাত মঞ্জুর বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সিটিজি পোস্টের রিপোর্টারের ওপর হামলা চালিয়ে ক্যামেরাসহ প্রয়োজনীয় উপকরণ ভাঙচুর করা হয়েছে, যা নিন্দনীয় ও দুঃখজনক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল নামধারী এক যুবক এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে যে কোনো দল-মতের অনুসারী রাজনৈতিক কর্মীরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা ক্যামেরা ভাঙচুরের মতো নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটালে সাংবাদিক সমাজ তার সমুচিত জবাব দেবে।
এসএস



