বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বোয়ালখালীতে মধ্যরাতে আগুনে পুড়লো দোকান

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনে পুড়ে গেছে একটি হার্ডওয়্যারের দোকান।

৮ এপ্রিল, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পশ্চিম শাকপুরা গোলক মুন্সীর হাটের মো. আকতারের দোকানে এ ঘটনা ঘটে।

আগুনে সেমিপাকা দোকানটির সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সোহেল রানা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত