হাটহাজারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব বিভাগের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে আসলাম মোরশেদকে সভাপতি, সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং নুর খালেদ শহীদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ৫ এপ্রিল, রবিবার রাত ৯টায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক আসলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী এবং উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান।
[ad_OwixA1az]সভায় ২০২৬ সালের জন্য “হাটহাজারী উপজেলা যুব বিভাগ”-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি জসিমউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বশীর, অর্থ সম্পাদক ফোরকান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. সানাউল্লাহ চৌধুরী, সহ-সমাজকল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, প্রচার সম্পাদক মাহীন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জয়নাল আবেদীন, মোহাম্মদ রুবেল, রাশেদুল করিম ও মোহাম্মদ রায়হান।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই যুব বিভাগ ভবিষ্যতে হাটহাজারীর যুব সমাজের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন এবং ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএস
[ad_ujVHoYsI]
