বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় উক্যসিং মারমা (৩৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ২৫ মার্চ, বুধবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালীগামী একটি মোটরসাইকেল (নম্বর: চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে আঘাতের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় ঘটনাস্থলেই কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নিহত উক্যসিং মারমা রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী মতি পাড়া গ্রামের সাচিংমং মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত