শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত, ৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধভাবে ফুটপাত দখলের অভিযোগে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার নগরের আইস ফ্যাক্টরি রোড ও পূর্ব মাদারবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

চসিক সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত