বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সীতাকুণ্ডে জামায়াতের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “মাহে রমাদানের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ, রোববার শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মো: সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমাদান শুধু সংযমের মাস নয়, এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা, আত্মশুদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি রমাদানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারি মুহাম্মদ শামসুল হুদা। তিনি বলেন, সমাজে ন্যায়-নীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমাম, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন চৌধুরী এবং শেখ মুহাম্মদ সেলিম জাহেদী।

মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে ইফতার পরিবেশন করা হয়। পরবর্তীতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম হেলালী।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত