শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ঈদগাঁওয়ের এইচ.এম. মহি উদ্দীন মহিম

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁও উপজেলার এইচ.এম. মহি উদ্দীন মহিমকে মানবসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল রোববার চট্টগ্রাম জিইসি মোড় হোটেল জামানের হলরুমে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় হাফেজে কুরআন পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমান, এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ রিদুয়ানুল হক শাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ নুমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. নুমান হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সওদ বিন মোহাম্মদ। এছাড়া সহ-সভাপতি হাফেজ মিসবাহ উদ্দীন, হাফেজ সালাহ উদ্দীন, যুগ্ম-সাধারণ হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ, হাফেজ আব্দুল্লাহ আল-মামুন, অর্থ সম্পাদক হাফেজ এবিএম শহিদুল্লাহ,প্রচার সম্পাদক হাফেজ মাহবুবুল মান্নানসহ বিশিষ্ট হাফেজ কোরআন, আলেম-উলামা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষায় অবদানের জন্য ড. সওদ বিন মুহাম্মদ, চিকিৎসা খাতে ডাক্তার ইমরুল হাসান এবং হিফজ পেশায় অবদানের জন্য প্রবীণ শিক্ষক হাফেজ আলী হোসাইনকেও সম্মাননা প্রদান করা হয়।

ইফতার মাহফিল ও গুরুত্বপূর্ণ আলোচনার পর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমানের সমাপনী বক্তব্য ও কদমতলী রিয়াদুল জান্নাত জামে মসজিদের খতীব হাফেজ তৈয়বের সভামোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত