মঙ্গলবার, জুন ২, ২০২৬

‘হে আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করুন’

ধর্ম ডেস্ক

কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আরও নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি।

ইরানে মার্কিন হামলার প্রেক্ষিতে পরম করুণাময় আল্লাহর রমতম কামনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা।

হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।
বিজ্ঞাপন

প্রসঙ্গত, খামেনির মৃত্যুতে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইসরায়েলে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং ১২১ জন আহত হয়েছেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত