চট্টগ্রাম মহানগরে ১১ কেজি গাঁজাসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তর।

ডিবি জানায়, ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বায়েজীদ বোস্তামি থানার বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর গেইট এলাকার একটি ফার্মেসির সামনে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন হিসেবে মোস্তফা কামালকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার মোস্তফা কামাল জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় বায়েজীদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং–৩২) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক সংশ্লিষ্ট আরও দুটি মামলা তাঁর বিরুদ্ধে আদালতে বিচারাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এসএস



