বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

হালিশহরে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধদের খোঁজ নিলেন সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহর ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে ভোররাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেন এবং বিস্ফোরণে ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ সাখাওয়াত সহ পরিবারের ৯ জনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করানো হয়।

এ সময় সাঈদ আল নোমান ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেন এবং আহত সাখাওয়াতের পরিবারের সঙ্গে কথা বলে ঢাকা বার্ণ হসপিটালে পাঠানোর জন্য সহযোগিতা করেন।তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

[ad_OwixA1az]

এদিকে, বিস্ফোরণে অগ্নিদগ্ধ সাখাওয়াত সহ পরিবারের সকলকে ঢাকাস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্দেশ্যে পাঠানো হয়।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত