শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

লালদিঘীর পাড় থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে জানান, কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড়স্থ নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের পরিকল্পনার খবর জানা যায়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার কায়েদে আজম বাচ্চু লোহাগাড়া থানা এলাকার ছাত্রলীগের সংগঠক। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত