মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

সিএমপি ওপেন হাউজে সেবাপ্রার্থীদের তাৎক্ষণিক সমাধান

নিজস্ব প্রতিবেদক

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে সেবাপ্রত্যাশীদের বক্তব্য শোনেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী।

তিনি সেবাপ্রার্থীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কয়েকজন সেবাপ্রার্থী সঙ্গে সঙ্গে সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমানসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নগরবাসী।

[ad_OwixA1az]

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত